October 8, 2026, 2:33 pm
শিরোনাম :
ক্রামাতোর্সকে যাত্রীবাহী দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩ ভারতবিরোধী নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা: আসিফ মাহমুদ উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা খোলা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে দুই সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে দুই সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত লিফট চালু থাকলেও সিঁড়ি দিয়ে ছয়তলায় নেওয়ার অভিযোগ পলকের ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি সভা লোকসানের চাপে মোবারকগঞ্জ সুগার মিল, বাড়ছে অস্তিত্ব সংকট বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিয়ার ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নুশরাত রুমু স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ লিটার অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার স্টেশন রোডে ইংলিশ কামালের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন ওরফে আকিক আহাম্মেদ (৪৯) এবং মাইজদীর কাজীপাড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. সাইফ উদ্দিন টিপু (৪৫)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ির মাস্টার বেডরুমে অভিযান চালায়। এ সময় দুই আসামিকে আটক করে তাদের কাছ থেকে ১১ লিটার অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।



ফেসবুক কর্নার