July 29, 2026, 11:41 pm

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নতুন শাখার উদ্বোধন

আবু সালেহ স্টাফ রিপোর্টার:

দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ব্র্যাক, এপেক্স ও স্কয়ারের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ১৩ বছরের সফল পথচলার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নতুন সিদ্ধিরগঞ্জ মডেল এরিয়া অফিস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার উদ্বোধন করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম সামিনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট; মোহাম্মদ তাজুল ইসলাম, আরবিডিএম (ঢাকা রিজিয়ন-০৩); এবং এম আর মিরাজ, ডিআরএম (ঢাকা রিজিয়ন-০৩)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সুমন হাওলাদার, এরিয়া ম্যানেজার ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ মডেল এরিয়া অফিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রাজিব, ব্রাঞ্চ ম্যানেজার, সিদ্ধিরগঞ্জ মডেল এরিয়া অফিস। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হোসেন, ইউনিট ম্যানেজারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী বক্তব্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান খান বলেন, “শুধু নিজেদের কল্যাণ নয়, জনগণের কল্যাণ, মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখাই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূল লক্ষ্য। গ্রাহকের আস্থা, স্বচ্ছতা ও উন্নত সেবার মাধ্যমে আমরা একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি সরকারি নিবন্ধিত জীবন বীমা প্রতিষ্ঠান এবং সরকারের সকল বিধি-বিধান ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠিতে উপস্থিত গ্রাহকরা প্রতিষ্ঠানের সেবার মান, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতার প্রশংসা করে বলেন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতি তাদের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা প্রতিষ্ঠানটিকে একটি নিরাপদ ও বিশ্বস্ত জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজে আধুনিক জীবন বীমা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার