October 8, 2026, 2:30 pm
শিরোনাম :
ক্রামাতোর্সকে যাত্রীবাহী দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩ ভারতবিরোধী নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা: আসিফ মাহমুদ উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা খোলা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে দুই সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে দুই সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত লিফট চালু থাকলেও সিঁড়ি দিয়ে ছয়তলায় নেওয়ার অভিযোগ পলকের ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি সভা লোকসানের চাপে মোবারকগঞ্জ সুগার মিল, বাড়ছে অস্তিত্ব সংকট বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সীমান্তে উইনসেরেক্সসহ চোরাচালানি পণ্য জব্দ

ইকরামুল আলম পলাশ

ইকরামুল আলম পলাশ বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১২ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসেরেক্স কফ সিরাপসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি ও পাঁচপীরতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, অভিযানে ১১২ বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ, ৩২টি শাড়ি, ২ কেজি ফুসকা, ১০টি চকলেট এবং ৫৮টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার