October 8, 2026, 2:33 pm
শিরোনাম :
ক্রামাতোর্সকে যাত্রীবাহী দুই বাসে রুশ হামলা, নিহত ৩৩ ভারতবিরোধী নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা: আসিফ মাহমুদ উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উপাচার্যের কক্ষের তালা খোলা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে দুই সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে দুই সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত লিফট চালু থাকলেও সিঁড়ি দিয়ে ছয়তলায় নেওয়ার অভিযোগ পলকের ভালুকায় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি সভা লোকসানের চাপে মোবারকগঞ্জ সুগার মিল, বাড়ছে অস্তিত্ব সংকট বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খালি জায়গা থেকে দুই গাঁজার গাছ উদ্ধার

শওকত হোসাইন, বরিশাল সদর প্রতিনিধি:

বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) দুপুরে পোর্ট রোড এলাকার একটি সাততলা ভবনের পাশের ঝোপঝাড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা গাছগুলো সেখানে রোপণ করেছিল। তবে গাছগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এবং কারা এগুলো লাগিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আদালতে গাঁজার গাছ দুটি পাঠানো হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার