October 8, 2026, 3:35 pm
শিরোনাম :
তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য সৌদিগামী যাত্রীদের জন্য ঢাকাকে ট্রানজিট হাব চায় ইন্দোনেশিয়া

সখীপুরে ওসি হেলাল উদ্দিন পিপিএমকে বিদায় সংবর্ধনা

আবু হানিফ সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে অফিসার্স ক্লাব, সখীপুর-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ওসি হেলাল উদ্দিন পিপিএমের কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সরকারি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা একজন কর্মকর্তার অন্যতম বড় অর্জন। সখীপুরে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন।
বক্তারা আরও বলেন, বদলি সরকারি চাকরির স্বাভাবিক প্রক্রিয়া। নতুন কর্মস্থলেও তিনি দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তারা আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বিদায়ী ওসির ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মো. সবুর রেজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সখীপুর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সাবেক সভাপতি ইকবাল গফুর, সদস্য সচিব আনোয়ার কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী ওসি হেলাল উদ্দিন পিপিএমকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।



ফেসবুক কর্নার