October 8, 2026, 7:48 am
শিরোনাম :
৭৫ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা নানা পাটেকর নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, শনাক্ত অভিযুক্ত বিদায়ের পর মেসিকে নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন সড়ক চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কাজে লাগানোর আশা রিজভীর আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আবেদন ইউজিসিতে সাতকানিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩ আহত ৩৬ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের খোয়া, এলজিইডির নির্দেশ উপেক্ষার অভিযোগ ভালুকায় নারী শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দুই লাখ টাকা জরিমানা 

কুষ্টিয়ায় পদ্মার পাড় ধসে নদীতে পড়ে ৫ বছরের শিশু নিখোঁজ

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর পাড় ধসে নূরিয়া খাতুন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নদীতে পড়ে যাওয়া অপর এক শিশু সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নূরিয়া খাতুন একই এলাকার আশিক শেখের মেয়ে। উদ্ধার হওয়া জামিলা খাতুন স্থানীয় ইজাজুল মণ্ডলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর ভাঙনরোধে ভূরকাপাড়া এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নূরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু নদীতে পড়ে যায়। জামিলা সাঁতরে তীরে উঠতে পারলেও নূরিয়া প্রবল স্রোতে তলিয়ে যায়।
পরে জামিলা বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নূরিয়ার কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে ঈশ্বরদী নৌ-পুলিশ, ভেড়ামারা ফায়ার সার্ভিস এবং দৌলতপুর থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে পদ্মায় তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, দুই শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও নূরিয়া খাতুনকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে, তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।



ফেসবুক কর্নার