August 22, 2026, 4:39 pm
শিরোনাম :
খুলনায় পিস্তল, গুলি ও চোরাই মোটরসাইকেলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা জানাল ইসি কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে সাংবাদিকসহ ছয় বাংলাদেশির মরদেহ দেশে জেন-জি’র মন জয়ে ইনস্টাগ্রামে রিলস ও অনানুষ্ঠানিক কনটেন্টে মোদি ভিন্নমত মানেই শত্রুতা নয়, সহনশীলতার আহ্বান বাঁধনের কাঁচপুরে যাত্রীবাহী বাসে গাঁজাসহ, চালক-হেলপার গ্রেপ্তার ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর আগে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: পীর সাহেব চরমোনাই স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্নআয়ের রোগীরা সারে সরকারের ভর্তুকির অর্থে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: কৃষি কর্মকর্তা

খুলনায় পিস্তল, গুলি ও চোরাই মোটরসাইকেলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

শেখ নাসির উদ্দীন খুলনা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চোরাই মোটরসাইকেলসহ মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে ছোট বয়রা মাদ্রাসা গলি এলাকার নিউ সিটি ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে সন্দেহজনক গতিবিধির কারণে মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি করে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই অভিযানে নম্বরবিহীন কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলও জব্দ করা হয়। পুলিশের দাবি, মোটরসাইকেলটি চোরাই।
গ্রেপ্তার মনির সোনাডাঙ্গা থানার ছোট বয়রা শান্তিনগর এলাকার মৃত শামসুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও চোরাই মোটরসাইকেল সংক্রান্ত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কেএমপি। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মোটরসাইকেলের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার