October 9, 2026, 9:19 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

বন্দরে সাংবাদিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে সাংবাদিক ওয়াদুদ খন্দকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নুরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নুরুজ্জামান মোল্লা বন্দর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক মানবজমিনের বন্দর প্রতিনিধি ওয়াদুদ খন্দকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত সাংবাদিক ওয়াদুদ খন্দকার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের ভাই। সাংবাদিক ওয়াদুদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও দাবি করেছে, নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিন থেকে চারটি মামলা রয়েছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এসব অভিযোগের বিষয়ে নুরুজ্জামানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, নুরুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সাংবাদিক ওয়াদুদ খন্দকার হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় রেখে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। সাংবাদিক ওয়াদুদ খন্দকার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার