October 10, 2026, 12:48 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-শোভাযাত্রা, গ্রেপ্তার ৩

অভয়নগর প্রতিবেদক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নড়িয়া উপজেলার গাগরীজোড়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয় বলে পুলিশ জানিয়েছে। পরে অভিযানে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯)। পুলিশ জানায়, ঘটনাস্থল পালং মডেল থানার কাছাকাছি হওয়ায় অভিযান চালিয়ে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে সোমবার রাতে তাদের নড়িয়া থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে এসআই জসিম উদ্দিন তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এরপর ওই তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে কর্মসূচির ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘১৫ আগস্ট উপলক্ষে শোক র‌্যালি’ লেখা ব্যানার নিয়ে শতাধিক ব্যক্তিকে ঢাকা-শরীয়তপুর সড়ক দিয়ে হাঁটতে দেখা যায়। আরেকটি ভিডিওতে একই সড়কের কোটাপাড়া সেতুর ঢালে গাগরীজোড়া এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রার দৃশ্য দেখা যায়। পুলিশ জানিয়েছে, সড়কে মিছিল ও শোভাযাত্রার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার