October 5, 2026, 1:56 pm

ট্রাম্পের নৈশভোজের ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি। ছবিটি গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত নৈশভোজের বলে জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওই নৈশভোজের আয়োজন করেন। নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও অংশ নেন।
এর আগে একই দিন সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশেও তারেক রহমান ও জুবাইদা রহমান অংশ নেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে।



ফেসবুক কর্নার