November 19, 2026, 3:00 pm
শিরোনাম :
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ কাশিমপুরে গার্মেন্টসের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ফরিদপুরে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের বর্ণাঢ্য জীবন ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম বলিউডের সংগীতে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু সাইফ আলী খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ নওয়াজউদ্দীনের সঙ্গে কাজকে ‘দুঃস্বপ্ন’ বললেন দিয়া মির্জা

ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০

আলামিন (ধামরাই প্রতিনিধি)

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, কাভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে ওভারটেক করে আসছিল। এতে মুহূর্তের মধ্যেই বাস ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশের কাঁচ ভেঙে যায়।

এ সময় বাসের সামনের কাঁচ ভেঙে এক নারী যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ছাড়া বাসের ভেতরে থাকা আরও অন্তত ১৯ জন যাত্রী আহত হন। সব মিলিয়ে এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। আহতদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার