November 19, 2026, 1:00 pm
শিরোনাম :

সাইফ আলী খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। সাবেক মহারাষ্ট্রের মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের আসামি জিশান আখতারের নাম ব্যবহার করে অভিনেতাকে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে সত্যিই জিশান আখতার হুমকি দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয় বাবা সিদ্দিকিকে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের খোঁজা হচ্ছে, তাদের একজন জিশান আখতার। সালমান খানের সঙ্গে বাবা সিদ্দিকির ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ঘটনাটি রাজনৈতিক ও বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে প্রায় দুই বছর আগে সাইফ আলী খানের বাড়িতে ছুরিকাঘাতের হামলার ঘটনাও ঘটেছিল।

সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক তারকা হুমকি ও হামলার শিকার হয়েছেন। সালমান খানের বাড়ির বাইরে ২০২৪ সালের এপ্রিলে গুলির ঘটনা ঘটে, যার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ছাড়া রণবীর সিং, আয়ুষ শর্মা, টাইগার শ্রফ, কপিল শর্মা, আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরসহ বেশ কয়েকজন তারকাও বিভিন্ন সময়ে হুমকি পেয়েছেন। এসব ঘটনায় তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।



ফেসবুক কর্নার