November 19, 2026, 2:39 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

জেমস বন্ড নির্বাচনে সরাসরি যুক্ত ছিলেন জেফ বেজোস

অভয়নগর প্রতিবেদক

 

হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন মুখ হিসেবে রবার্ট প্যাটিনসনকে বেছে নেওয়ার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জেফ বেজোস। মঙ্গলবার (১৭ নভেম্বর) সেমাফোর আয়োজিত ‘সিলিকন ভ্যালি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এর আগের দিনই পরবর্তী জেমস বন্ড সিনেমায় প্যাটিনসনকে নতুন ০০৭ এজেন্ট হিসেবে ঘোষণা করে অ্যামাজন।

বেজোস জানান, প্রথমে বড় একটি তালিকা থেকে কয়েকজন অভিনেতাকে বাছাই করা হয়। পরে পাঁচজনকে নিয়ে চূড়ান্ত স্ক্রিন টেস্ট অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমার সেটের আদলে তৈরি পরিবেশে পূর্ণাঙ্গ পোশাকে তিনটি করে দৃশ্যে অভিনয় করেন তারা। বেজোস বলেন, শুক্রবার কয়েক ঘণ্টা ধরে সবার স্ক্রিন টেস্ট দেখেছেন এবং নির্বাচনপ্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। শুরুতে প্যাটিনসন আগে থেকেই জনপ্রিয় হওয়ায় তাকে নিয়ে কিছুটা দ্বিধা থাকলেও স্ক্রিন টেস্টের পর তাকেই উপযুক্ত মনে হয়।

৪০ বছর বয়সী প্যাটিনসনের বড় পর্দায় অভিষেক হয় ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমার মাধ্যমে। পরে ‘দ্য টোয়াইলাইট সাগা’, ‘টেনেট’ ও ‘দ্য ব্যাটম্যান’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। ২০২৫ সালে দীর্ঘদিনের স্বত্বাধিকারীদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে জেমস বন্ড সিরিজের সৃজনশীল নিয়ন্ত্রণ নেয় অ্যামাজন এমজিএম স্টুডিওস। নতুন সিনেমাটি হবে স্টুডিওটির অধীনে নির্মিত ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র।



ফেসবুক কর্নার