November 19, 2026, 2:39 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

বিচ্ছেদের পরও গৌতমকেই জীবনসঙ্গী করেন অভিনেত্রী কাজল

অভয়নগর প্রতিবেদক

 

প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও শেষ পর্যন্ত পুরোনো ভালোবাসার টানেই আবার এক হয়েছেন অভিনেত্রী কাজল আগারওয়াল ও গৌতম কিচলু। বিচ্ছেদের পর দুজনই অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। তবে একসময় বুঝতে পারেন, একসঙ্গে থাকাই তাদের চাওয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতমকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার গল্প জানিয়েছেন অভিনেত্রী।

এক বন্ধুর বিয়েতে গৌতমের সঙ্গে পরিচয় হয় কাজলের। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। প্রায় ১৩ বছর আগে সম্পর্কে জড়ালেও একসময় বিচ্ছেদ ঘটে। তবে আলাদা হওয়ার পরও বন্ধুত্ব অটুট ছিল। কাজল বলেন, নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই তিনি বিয়ে করেছেন। পরে গৌতমকে বিয়ের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেছিলেন, এবার হয় তাকে বিয়ে করতে হবে, নয়তো বিদায় নিতে হবে।

অভিনেত্রীর ভাষ্য, করোনা মহামারির লকডাউন তাদের সম্পর্ক নতুন করে বুঝতে সাহায্য করে। কাজের ব্যস্ততা থেকে দূরে থাকায় সে সময় একে অপরকে বেশি সময় দেওয়ার সুযোগ পান তারা। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন কাজল ও গৌতম।



ফেসবুক কর্নার