November 19, 2026, 12:27 pm
শিরোনাম :

রুনা লায়লা ও শবনম পেলেন ‘বশির আহমেদ সম্মাননা’

অভয়নগর প্রতিবেদক

 

প্রয়াত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন উপমহাদেশের দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও শবনম। দীর্ঘদিনের শিল্পীজীবন ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে সংগীতশিল্পী রুনা লায়লা এবং অভিনেত্রী শবনমকে এ সম্মাননা দেওয়া হয়। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে সুরগম সাউন্ড স্টেশন। এতে সহযোগিতা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি দুই গুণী শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে শিল্পী বশির আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সংগীতজীবন ও সাংস্কৃতিক অবদান স্মরণ করা হয়।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টেও অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এ সম্মাননা আয়োজন চালু হয়েছে। দুই শিল্পীর দীর্ঘদিনের অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়।



ফেসবুক কর্নার