November 19, 2026, 11:57 am
শিরোনাম :

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

শাহজাহান, স্টাফ রিপোর্টার, হাজীগঞ্জ (চাঁদপুর)।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে হাজীগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে মিছিলে উপজেলা বিএনপির সদস্যসচিব এমএ রহিম পাটওয়ারী, বিএনপি নেতা আনিছুর রহমান কানু ও শরিফ আহমেদ, যুবনেতা জুলহাস চৌধুরী, মানিক, মিলন ও ফয়েজ আহমেদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। তাঁরা এসব অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন।
নেতৃবৃন্দ দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।



ফেসবুক কর্নার