November 19, 2026, 10:33 am
শিরোনাম :
পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস

অভয়নগর প্রতিবেদক

 

আগামী ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির জনমিতিক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলমানের সংখ্যা ২০২ কোটি। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালে মুসলমানের সংখ্যা বেড়ে ২৫৭ কোটি এবং খ্রিষ্টানদের সংখ্যা ২৫২ কোটিতে দাঁড়াতে পারে। ২০৭০ সালের মধ্যে মুসলমানের সংখ্যা ৩৬০ কোটির বেশি হওয়ার বিপরীতে খ্রিষ্টানদের সংখ্যা ৩০০ কোটির কিছু কম থাকতে পারে।

পিউ রিসার্চ সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী, মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১, খ্রিষ্টান নারীদের ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর নারীদের ১ দশমিক ৬। সংস্থাটির জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট বলেন, জনসংখ্যা বৃদ্ধিতে ধর্মান্তরের চেয়ে সন্তান জন্মদানের হার বেশি ভূমিকা রাখছে। একই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দশকে আফ্রিকার সাহারা-নিম্ন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে, যেখানে অধিকাংশ মানুষ খ্রিষ্টান অথবা মুসলমান।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও কানাডায় খ্রিষ্টানদের সংখ্যাগরিষ্ঠতা কমে যাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রাপ্তবয়স্কদের ৬২ শতাংশ খ্রিষ্টান হলেও ২০৬৫ সালের মধ্যে এ হার ৫০ শতাংশের নিচে নামতে পারে। কানাডায় ২০৩০ সালের মধ্যেই খ্রিষ্টানদের সংখ্যা অর্ধেকের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিবর্তনের অন্যতম কারণ ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধি। এ ছাড়া ২০৭০ সালের মধ্যে পাকিস্তান বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে। এরপর ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার অবস্থান থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার