November 19, 2026, 10:11 am
শিরোনাম :
২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে পৃথক আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক ও বাস মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০ যানবাহন ময়মনসিংহে বাস ও ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত নথি

মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি।

মানিকগঞ্জে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তিনি পার্কটির উদ্বোধন করেন। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নির্মল আনন্দ এবং সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই।
তিনি আশা প্রকাশ করে বলেন, “শিশুদের হাসি-আনন্দে মুখরিত হোক এই পার্ক, গড়ে উঠুক আগামী প্রজন্মের সুন্দর ও আনন্দময় শৈশব।” নতুন এ পার্ককে ঘিরে স্থানীয় শিশু ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল, যাদের পদচারণা ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পার্ক প্রাঙ্গণ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক, স্থানীয় সাংবাদিক এবং জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পার্কটি চালু হওয়ায় মানিকগঞ্জের শিশুদের জন্য একটি নিরাপদ ও আনন্দময় বিনোদন কেন্দ্র তৈরি হলো।



ফেসবুক কর্নার