November 19, 2026, 9:28 am
শিরোনাম :

আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

অভয়নগর প্রতিবেদক

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে এবং রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায়। দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র। দলটি আবারও হত্যার রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন রিজভী। এ ধরনের কর্মকাণ্ডে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়েছে, অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার