November 18, 2026, 7:27 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

টকশোতে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করলে তা জাতীয় সংলাপ হতে পারে না। তার দাবি, দেশের ৪০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং শেখ হাসিনা দেশ ছাড়ার সময়ও এই সমর্থন ২৫ শতাংশ ছিল বলে জরিপে উঠে এসেছে। আওয়ামী লীগকে আলোচনায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলটির নেতাদের কাছে তাদের কর্মকাণ্ডের বিষয়ে অনুশোচনা আছে কি না, তা জানতে হবে। তবে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘যদি আমার চেয়ে ভালো শাসন দিতে পারতে, তাহলে ক্ষমা চাইতাম।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রুমিন বলেন, আপাতত অপেক্ষা করা ছাড়া রাজনীতিবিদদের সামনে অন্য কোনো বিকল্প নেই। আগামী জানুয়ারির মধ্যে অনেক কিছু পরিষ্কার হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ও বিভাজন নিয়েও উদ্বেগ জানান তিনি। তার মতে, ধর্মীয় বিভাজনের মতো রাজনৈতিক মত ও পথের পার্থক্য থেকেও সমাজে বিভক্তি ও সহিংসতা তৈরি হচ্ছে। রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যের অভাব দেশের জন্য ইতিবাচক নয়।



ফেসবুক কর্নার