November 18, 2026, 7:27 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

এমপি এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে গুজব ও ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বুধবার (১৮ নভেম্বর) সকালে তাঁকে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বরকত উল্লাহ বুলুর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলে বিএনপির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়। দলটির দাবি, তাঁর পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।



ফেসবুক কর্নার