November 19, 2026, 10:19 am
শিরোনাম :
রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে পৃথক আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক ও বাস মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০ যানবাহন

বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

অভয়নগর প্রতিবেদক

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের পদধারী যেসব নেতাকর্মী হলে অবস্থান করছেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অন্যথায় তাদের হল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জহির রায়হান। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাম্প্রতিক নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন।

জহির রায়হান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো স্থান হবে না। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বীর আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্রলীগের ঠাঁই হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে হলে অবস্থানরত ছাত্রলীগের পদধারী নেতাকর্মীদের বের করে দেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি গণঅভ্যুত্থানের পর যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অর্থ দিয়ে ছাত্রলীগকে সংগঠিত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। ১৭ বছর ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও বক্তব্য দেন তিনি।

জহির রায়হান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পরও বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে। গত দুই-তিন দিনে গোপালগঞ্জে থানা ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানান তিনি। ছাত্রলীগকে দেশের কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বেরোবি ছাত্রদলের এই নেতা।



ফেসবুক কর্নার