November 19, 2026, 11:31 am
শিরোনাম :
লকডাউন ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের নিরাপত্তা জোরদার সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে দুর্বৃত্তদের আগুন যশোর এমএম কলেজে ছাত্রদলের প্রতিবাদী বিক্ষোভ মিছিল কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

লকডাউন ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের নিরাপত্তা জোরদার

Reporter Name

 

লকডাউনকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে শিবালয় থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

এ সময় ওসির সঙ্গে দায়িত্বে রয়েছেন এসআই নুরুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা। লকডাউন চলাকালে মহাসড়কে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

জননিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিবালয় থানা পুলিশের এ তৎপরতা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার