নড়াইলে কালনা সেতু অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালনা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এতে সেতু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সেতু অবরোধ করে আগুন জ্বালান। এদিকে, একই দিন দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে ছাত্রলীগের কর্মী স্নিগ্ধকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে আটক স্নিগ্ধকে পুলিশের হাতে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।