November 19, 2026, 12:13 pm
শিরোনাম :

ভালোবাসা-অবিরাম কবি হারুনুর রশীদ হাবিবুল্লাহ্

Reporter Name

 

ভালোবাসা অবিরাম, থাকুক হৃদয়জুড়ে,
তোমার স্মৃতি রোজই আসে, নীরব রাতের ঘুরে।
হাজার মানুষের ভিড়ের মাঝে, খুঁজি তোমার ছায়া,
তোমায় ঘিরেই বেঁচে থাকে, মনের সব মায়া।

দূরত্ব যতই থাকুক না কেন, কমবে না তো টান,
তোমার জন্য হৃদয়জুড়ে, রইল ভালোবাসার গান।
সময় বদলাক, ঋতু বদলাক, বদলাক চারধাম,
তোমার প্রতি ভালোবাসা থাকবে অবিরাম।

হাসি-কান্না সুখের দিনে, থেকো মনের পাশে,
ভালোবাসা বেঁচে থাকুক, প্রতিটি নিঃশ্বাসে।
একটাই চাওয়া হৃদয়জুড়ে, পূর্ণ হোক সব আরাম,
তোমার প্রতি ভালোবাসা-অবিরাম, অবিরাম!



ফেসবুক কর্নার