November 19, 2026, 2:39 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকারে রাবির ‘আবেহাও’ উদ্যোগ

অভয়নগর প্রতিবেদক

সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে হাল্ট প্রাইজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৬–২৭। সংগঠনটির সামাজিক উদ্যোগ ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিকূলতা এবং ভবিষ্যৎ ঘিরে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আয়োজকদের মতে, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার হলেও সমাজের অনেক শিশুর কাছে এর সুযোগ আজও নানা প্রতিবন্ধকতায় সীমাবদ্ধ।
উদ্যোগের অন্যতম উদ্দেশ্য ছিল কমিউনিটির মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র অনুধাবন করা। আয়োজকেরা মনে করেন, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং তাদের অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে।
আয়োজকদের বক্তব্য, কোনো শিশুর সামাজিক পরিচয় বা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়, কারণ শিক্ষা কোনো প্রিভিলেজ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার। ‘আবেহাও’কে তাঁরা একটি নতুন সকালের প্রত্যাশা হিসেবে দেখছেন, যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে এবং সুযোগের অভাবে কোনো স্বপ্ন থেমে যাবে না।



ফেসবুক কর্নার