November 19, 2026, 3:24 pm
শিরোনাম :
নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬ শাড়ির প্রেমে জড়িয়ে থাকে নারীর জীবন – মতিয়ারা মুক্তা অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার দুদিন পর কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, চান কার্যকর পদক্ষেপ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ

অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার

অভয়নগর প্রতিবেদক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) সেমি-অ্যানুয়াল কনফারেন্স-২০২৬’-এর প্রতিনিধিদের সংসদ ভবন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, গণতন্ত্রকামী জনগণ ও ছাত্র-জনতা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে।

দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশ প্রায় ২৪ বছর তৎকালীন পশ্চিম পাকিস্তানের জুলুম ও নিপীড়নের শিকার হয়। ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানালে গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনা হয়। তবে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও তখন কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ইতিহাসের বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসনের সূত্রপাত ঘটলেও জনগণ রাজপথে নেমে নিজেদের অধিকার রক্ষায় লড়াই করেছে। বিগত আওয়ামী লীগ সরকার গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আইএইউপি উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সমঝোতা, একাডেমিক সহযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে কাজ করে। ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে ২৪টি দেশের ৭০ জনের বেশি বিদেশি প্রতিনিধি এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয় প্রধানরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে আইএইউপির বর্তমান প্রেসিডেন্ট ড. শন চেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর, শিক্ষাবিদ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার