November 19, 2026, 3:28 pm
শিরোনাম :
নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬ শাড়ির প্রেমে জড়িয়ে থাকে নারীর জীবন – মতিয়ারা মুক্তা অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার দুদিন পর কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, চান কার্যকর পদক্ষেপ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার

অভয়নগর প্রতিবেদক

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তানজানিয়ার উদ্দেশে যাত্রা করেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস. কে. আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন স্পিকার। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচন করবে। সংসদ সচিবালয় জানিয়েছে, স্পিকার ও প্রতিনিধিদলের ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।



ফেসবুক কর্নার