November 19, 2026, 3:28 pm
শিরোনাম :
নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬ শাড়ির প্রেমে জড়িয়ে থাকে নারীর জীবন – মতিয়ারা মুক্তা অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার দুদিন পর কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, চান কার্যকর পদক্ষেপ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ

ফুটপাত-সড়ক দখল করে হকার বসতে দেবে না চউক

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট থেকে কোতোয়ালি পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে বসানো হকার ও অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এর আগে সকালে হকারদের নিজ নিজ দোকানপাট ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে মালামাল না সরানোয় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অনেক হকার প্লাস্টিক ও কাপড় দিয়ে মালামাল ঢেকে দ্রুত সরে যান। পরে বিপণিবিতান বণিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে ফুটপাত ও সড়ক দখলের কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা, যানজট ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে আলোচনা করেন চউক চেয়ারম্যান।
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, সিডিএ ভবন-সংলগ্ন এলাকা এবং নিউ মার্কেটের ফুটপাত ও সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। জনগণের চলাচলের জায়গা দখল করে ব্যবসার সুযোগ নেই। তবে হকারদের পুনর্বাসনের বিষয়টি মানবিক ও সমন্বিতভাবে বিবেচনা করা হবে। সোমবার থেকে এসব এলাকায় না বসার প্রতিশ্রুতি দিয়েছেন হকার নেতারা। পুনরায় দখল করলে চউকের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার