October 9, 2026, 1:57 pm
শিরোনাম :
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

বেগমগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নুশরাত রুমু স্টাফ রিপোর্টার নোয়াখালী
Oplus_131072

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও মীরওয়ারিশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মাহফুজের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে এলপিজি সিলিন্ডারের মূল্য নিয়ে অস্থিরতার মধ্যে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা এবং পাইকারি ক্রয়মূল্য ১ হাজার ৭৪২ টাকা বলে উল্লেখ করা হয়। লোড-আনলোড, শ্রমিক, পরিবহন ও মুনাফাসহ পাইকারি বিক্রয়মূল্য ১ হাজার ৯০২ টাকা হলেও অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রশিদে প্রতি সিলিন্ডারের মূল্য ২ হাজার টাকা দেখানো হয়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪০ ধারায় মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে সালমা ট্রেডার্সকে ২৫ হাজার টাকা এবং তাহির কর্পোরেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে এলপিজি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার