October 9, 2026, 4:43 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

লোকসানের চাপে মোবারকগঞ্জ সুগার মিল, বাড়ছে অস্তিত্ব সংকট

সোহরাব হোসেন রাজু স্টাফ রিপোর্টার কালিগঞ্জ ঝিনাইদহ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আখচাষ ও শিল্প অর্থনীতির সঙ্গে জড়িত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড (মৌচিক) দীর্ঘদিন ধরে বহুমুখী সংকটে রয়েছে। অর্ধশতাব্দীর পুরোনো যন্ত্রপাতি, আখের কাঁচামাল সংকট এবং উৎপাদন ব্যয়ের তুলনায় চিনির বাজারমূল্য কম হওয়ায় প্রতিষ্ঠানটির লোকসান বাড়ছে। সম্প্রতি বার্ষিক লোকসানের পরিমাণ প্রায় ৭০ কোটি টাকায় পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
মিল সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ সময়ের ফসল হওয়ায় আখ চাষে কৃষকদের আগ্রহ কমছে। চাষিদের পাওনা পরিশোধে বিলম্ব, সার-বীজের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে অনেকে ধান, ভুট্টা ও সবজি চাষে ঝুঁকছেন। ফলে মিলের প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত আখ পাওয়া যাচ্ছে না। পাশাপাশি পুরোনো যন্ত্রপাতির কারণে মাড়াই মৌসুমে ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি চিনি আহরণের হারও কমে গেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আধুনিক কারখানায় আখ থেকে চিনি আহরণের হার ১০ থেকে ১২ শতাংশ হলেও মোবারকগঞ্জে তা প্রায় ৫ দশমিক ৫ থেকে ৬ শতাংশে নেমেছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু চিনি উৎপাদনের ওপর নির্ভর করে প্রতিষ্ঠানটিকে লাভজনক করা কঠিন। এজন্য দ্রুত বিএমআরই ও আধুনিকায়ন, আখচাষিদের প্রণোদনা, উন্নত বীজ ও সার সরবরাহ এবং বকেয়া পাওনা দ্রুত পরিশোধের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি চিনি উৎপাদনের উপজাত ব্যবহার করে জৈব সার, বিদ্যুৎ বা অন্যান্য পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া যেতে পারে। মিলটি শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান নয়; এর সঙ্গে আখচাষি, শ্রমিক ও স্থানীয় অর্থনীতির স্বার্থ জড়িত। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংকট নিরসনের দাবি উঠেছে।



ফেসবুক কর্নার