October 9, 2026, 2:02 pm
শিরোনাম :
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

তারেক হোসাইন, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত এ ট্র্যাক নগরীর যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নগরীতে সাইকেল চলাচলের জন্য পৃথক ট্র্যাক নির্মাণকে আধুনিক ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পিতভাবে সাইকেল চালানোর সুযোগ তৈরি হলে নগরবাসীর দৈনন্দিন যাতায়াতে সাইকেলের ব্যবহার বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এ উদ্যোগের মাধ্যমে যানজট কমানো, পরিবেশদূষণ হ্রাস এবং সুস্থ জীবনযাপনে নগরবাসীকে উৎসাহিত করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাইকেলবান্ধব অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে নগরীর যাতায়াতব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। চট্টগ্রামকে আরও আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।



ফেসবুক কর্নার