October 9, 2026, 1:37 pm
শিরোনাম :
ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার

সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশীয়ভাবে তৈরি একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ কোটপাড়া বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোটপাড়া বিওপির বিশেষ টহলদল নায়েব সুবেদার মো. আঃ মোতালেব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী নামক স্থানে তল্লাশি চালিয়ে দেশীয়ভাবে তৈরি একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা। অভিযানে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির অভিযান অব্যাহত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বিজিবি জানিয়েছে, অস্ত্র ও গোলাবারুদ, মাদকদ্রব্য এবং চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ছাড়া সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, মাদকদ্রব্য, মানব পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার