October 9, 2026, 4:28 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী। 

অভয়নগর প্রতিবেদক

 ইজিবাইকে প্রচলিত সিসা-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের সাশ্রয়, পরিবেশদূষণ কমানো এবং ইজিবাইক চালকদের আয় বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে যশোরের সিসিটিএসের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের মাধ্যমে প্রচলিত ব্যাটারির তুলনায় বেশি দূরত্ব অতিক্রম করা সম্ভব হতে পারে। এতে চালকদের কর্মঘণ্টার কার্যকর ব্যবহার এবং আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। প্রযুক্তিটির সম্ভাব্য সুফল বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে এর ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) রাজধানীর উত্তরখানে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে। এ প্রযুক্তিতে একবার চার্জে ইজিবাইক ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। পাশাপাশি চালকদের দৈনিক আয় প্রায় ২০০ টাকা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমদানিনির্ভরতা কমাতে দেশের ভূগর্ভে থাকা কয়লা ব্যবহারের সম্ভাবনা নিয়েও সরকার কাজ করছে। তবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজিজুল হক মনি। এতে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নগর পরিকল্পনাবিদ ইকবাল আহমেদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবুসহ অন্যরা।
লিথিয়াম-আয়ন ব্যাটারির ব্যবহার সম্প্রসারিত হলে ইজিবাইক খাতে জ্বালানি দক্ষতা, পরিবেশ সুরক্ষা ও চালকদের আর্থিক সুবিধার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। তবে এ উদ্যোগের বাস্তব সুফল নির্ভর করবে ব্যাটারির দাম, চার্জিং অবকাঠামো, নিরাপত্তা এবং প্রযুক্তিটির সহজলভ্যতার ওপর।



ফেসবুক কর্নার