October 14, 2026, 10:14 am
শিরোনাম :
মমতার বাসভবনের সামনে উত্তপ্ত বাক্যবিনিময়, নারী আটক তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়ির চালক বললেন হাসনাত আবদুল্লাহ রাশেদের পোস্টে সারজিসের কটাক্ষ, ‘দুই টাকারও দাম দেয় না’ ফারুকের নিয়োগ নিয়ে পাটওয়ারীর কটাক্ষ, ‘বিদ্যুতে পিএইচডি’ এলপিজি ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল ল্যাবের কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অবরোধ, অচল বিমানবন্দর সড়ক ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা নয়, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনী ভিসা আবেদনে দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অবরোধ, অচল বিমানবন্দর সড়ক

অভয়নগর প্রতিবেদক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর ও বিমানবন্দর সড়কে অবস্থান নেন। এতে বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। অনেকে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে রওনা হন।
উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। পরে তাঁরা বিমানবন্দরের দিকে সরে যান। অবরোধের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অফিসগামী মানুষ, কর্মজীবী ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন।
উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি শাহজাহান হোসেন জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এ বিষয়ে উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা একযোগে সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার