October 14, 2026, 9:38 am
শিরোনাম :
মমতার বাসভবনের সামনে উত্তপ্ত বাক্যবিনিময়, নারী আটক তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়ির চালক বললেন হাসনাত আবদুল্লাহ রাশেদের পোস্টে সারজিসের কটাক্ষ, ‘দুই টাকারও দাম দেয় না’ ফারুকের নিয়োগ নিয়ে পাটওয়ারীর কটাক্ষ, ‘বিদ্যুতে পিএইচডি’ এলপিজি ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল ল্যাবের কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অবরোধ, অচল বিমানবন্দর সড়ক ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা নয়, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনী ভিসা আবেদনে দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

মমতার বাসভবনের সামনে উত্তপ্ত বাক্যবিনিময়, নারী আটক

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাটে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে উত্তেজনাকর ঘটনার পর এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাসভবন থেকে বের হওয়ার সময় ওই নারী তাঁর পথ আটকান বলে পুলিশের ভাষ্য। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই নারী ছুরি নিয়ে মমতার ওপর হামলার চেষ্টা করেন। তবে পুলিশ হামলা বা ধারালো অস্ত্রের বিষয়টি উল্লেখ না করে ঘটনাটিকে বাক্‌বিতণ্ডা হিসেবে বর্ণনা করেছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক দোলা সেনের অভিযোগে ওই নারীর নাম তানিষ্ঠা সাহা উল্লেখ করা হয়। পরে পুলিশ তাঁকে ৩৮ বছর বয়সী অনুসূয়া সাহা হিসেবে শনাক্ত করে। তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযোগপত্রের অনুলিপি প্রকাশ করে দাবি করেন, মমতার নিরাপত্তাবলয়ের মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দলটি এ ঘটনার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছে। তবে এ বিষয়ে পুলিশের বিবৃতিতে ষড়যন্ত্রের কোনো উল্লেখ নেই।

পুলিশ জানায়, সাবেক মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বের হওয়ার সময় ওই নারী তাঁর পথ আটকালে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এর আগে আগস্টে কলকাতার শ্যামবাজারে নিজের গাড়ির দিকে পাথর ছোড়ার অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসে দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও পাথর ও ডিম ছোড়ার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার