October 14, 2026, 9:38 am
শিরোনাম :
মমতার বাসভবনের সামনে উত্তপ্ত বাক্যবিনিময়, নারী আটক তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়ির চালক বললেন হাসনাত আবদুল্লাহ রাশেদের পোস্টে সারজিসের কটাক্ষ, ‘দুই টাকারও দাম দেয় না’ ফারুকের নিয়োগ নিয়ে পাটওয়ারীর কটাক্ষ, ‘বিদ্যুতে পিএইচডি’ এলপিজি ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল ল্যাবের কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অবরোধ, অচল বিমানবন্দর সড়ক ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা নয়, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনী ভিসা আবেদনে দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের

তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়ির চালক বললেন হাসনাত আবদুল্লাহ

অভয়নগর প্রতিবেদক

বিএনপি সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমানকে বসানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণহত্যার বিচার: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তাঁর অভিযোগ, রাষ্ট্র সংস্কারের পরিবর্তে সরকার ক্ষমতাকেন্দ্রিক ব্যবসা, দুর্নীতি ও আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে।

হাসনাত বলেন, রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের প্রত্যাশা থাকলেও কেবল পদ ও চেয়ার বদলেছে, কাঠামোগত পরিবর্তন হয়নি। বিএনপির একটি অংশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক এবং দলটির পুরোনো ও নতুন নেতাকর্মীদের মধ্যে বৈষম্যের অভিযোগও তোলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্তে ধীরগতি, বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা এবং মামলাকে অর্থ আদায় ও আপস-বাণিজ্যের মাধ্যম হিসেবে ব্যবহারের অভিযোগ করেন তিনি। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দাখিল এবং আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানান।
সরকারের অর্থনৈতিক নীতি, কর্মসংস্থান, ডিলারশিপ ও সরকারি ঠিকাদারি কাজে স্বজনপ্রীতির অভিযোগও তোলেন এনসিপির এই নেতা। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, সম্পদ বৃদ্ধি ও প্রভাব খাটানোর অভিযোগ তুলে তিনি বক্তব্য দেন। এসব অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ সভায় তুলে ধরেননি তিনি। হাসনাত বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে এবং সরকারের মন্ত্রীদের জনগণের জন্য কাজ করতে হবে।



ফেসবুক কর্নার