October 13, 2026, 3:53 am
শিরোনাম :
আল নাসরের জয়ে গোল করে হাজারের আরও কাছে রোনালদো ভোটের প্রতীকে জান্নাত নয়, নেতৃত্ব নির্বাচনে সতর্কতার আহ্বান চকবাজারে মনজুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, সতর্কতার আহ্বান তাজমিন হত্যা তদন্তে জিজ্ঞাসাবাদ, ৫৪ ধারায় কারাগারে রাজু মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি ম্যাগুয়ার যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, পাঁচ ধাপে শেষ মে মাসে বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রী আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ

ভোটের প্রতীকে জান্নাত নয়, নেতৃত্ব নির্বাচনে সতর্কতার আহ্বান

অভয়নগর প্রতিবেদক

 

বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন বলেছেন, ‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়।’ সোমবার (১২ অক্টোবর) বিকেলে রামপালে এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একদল লোক জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা চালাবে। ভোট একটি আমানত উল্লেখ করে তিনি বলেন, সঠিক নেতৃত্ব নির্বাচনে ভুল হলে একটি সমাজ অন্ধকারে নিমজ্জিত হতে পারে। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে সচেতন সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জীবনভর কাজ করে যেতে চান বলেও জানান তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে তিনি সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা দলের নেত্রী রোজিনা কবির।



ফেসবুক কর্নার