October 12, 2026, 7:16 am
শিরোনাম :
কেরালায় গাড়ির ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত, চালক আটক ঠাণের হোটেলে অভিযান, মানব পাচারের অভিযোগে নারী গ্রেপ্তার ভারী বৃষ্টি ও ঝড়ের শঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি তালা ভেঙে উপাচার্যের দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস পুলিশের একাকী চলাচলে নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত: গোলাম পরওয়ার ভারতে নিজের ফেসবুক পোস্ট ব্লকের অভিযোগ আসিফ মাহমুদের বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তায় কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ২১ দিনের আন্দোলন শেষে কার্যালয়ে চুয়েটের নতুন উপাচার্য যাত্রী সংকটে পিংক বাস, প্রতিদিন লোকসান ৬০ হাজার টাকা

বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা

অভয়নগর প্রতিবেদক

 

বিএনপির সিদ্ধান্ত ছিল তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া—এমন দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১০ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। কেন তাঁর প্রতি দলের বিরূপ মনোভাব তৈরি হয়েছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর পেছনে অনেক কারণ থাকতে পারে।

রুমিন ফারহানা বলেন, বিএনপি তাঁকে আবারও সংরক্ষিত আসনে রাখত কি না, তা নিয়েও তাঁর সংশয় ছিল। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে গত আট-নয় বছর ধরে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষের মনোভাব বুঝেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির সঙ্গে নিজের রাজনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, একসময় বিএনপি করলেও দলকে তাঁর মতো মেধাবী ব্যক্তিকে কেন ধারণ করতে হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর ভাষ্য, ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে দেশ বড়—এই নীতির আলোকে তিনি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের পরিপন্থি হিসেবে বিবেচনা করে বিএনপি তাঁকে বহিষ্কার করে।



ফেসবুক কর্নার