October 12, 2026, 7:41 am
শিরোনাম :
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর কারণ অপুর জন্মদিনে নিউইয়র্কে সেরা অভিনেতার পুরস্কার শাকিবের বাংলাদেশের লড়াইয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ, স্বীকার গেইলের আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ ভিনিসিয়ুসের প্রেমে ফের বিচ্ছেদ, তিন মাসেই শেষ দ্বিতীয় ইনিংস কেরালায় গাড়ির ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত, চালক আটক ঠাণের হোটেলে অভিযান, মানব পাচারের অভিযোগে নারী গ্রেপ্তার ভারী বৃষ্টি ও ঝড়ের শঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি তালা ভেঙে উপাচার্যের দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস

পুলিশের একাকী চলাচলে নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত: গোলাম পরওয়ার

অভয়নগর প্রতিবেদক

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিস্থিতির কতটা অবনতি হলে পুলিশকে একাকী চলাচলে নিষেধাজ্ঞা দিতে হয়। রোববার (১১ অক্টোবর) দুপুরে যশোর প্রেস ক্লাব মিলনায়তনে ৩১ অক্টোবরের খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। তাঁর দাবি, সরকারি দলের নেতাকর্মীদের বিভিন্ন পদে বসানো হচ্ছে এবং বিএনপির লোক ছাড়া কেউ সারের ডিলার পাননি। ১১ দলের লং মার্চের মাধ্যমে পতিত সরকার ফিরে আসবে—এমন বক্তব্যকে তিনি নতুন বয়ান তৈরির চেষ্টা বলে উল্লেখ করেন। অপ্রাসঙ্গিক বক্তব্য না দিয়ে সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

লং মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, কর্মসূচির কারণে সাময়িক যাতায়াতের অসুবিধা হতে পারে, এ জন্য সংশ্লিষ্ট অঞ্চলের ব্যবসায়ী, পথচারীসহ সবার কাছে আগাম দুঃখ প্রকাশ করছেন তাঁরা। নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সংক্ষিপ্ত জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বহর কুষ্টিয়ার উদ্দেশে রওনা হবে। প্রায় ১২ ঘণ্টার এ কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেবেন। সভায় যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী, গাজী এনামুল হকসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার