October 12, 2026, 8:38 am
শিরোনাম :
ফিরোজ তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপির ছেলে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার বন্ধ থাকবে এলপিজি বিক্রি ১৫ বছর পর ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার ২’ ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর কারণ অপুর জন্মদিনে নিউইয়র্কে সেরা অভিনেতার পুরস্কার শাকিবের বাংলাদেশের লড়াইয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ, স্বীকার গেইলের আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ ভিনিসিয়ুসের প্রেমে ফের বিচ্ছেদ, তিন মাসেই শেষ দ্বিতীয় ইনিংস

ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই

অভয়নগর প্রতিবেদক

বাংলা ও উর্দু চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান জানান, নাসিমা খান সমিতির আজীবন সদস্য ছিলেন এবং সর্বশেষ নির্বাচনে ভোট দিতে এসেছিলেন।
সনি রহমান বলেন, নাসিমা খান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।
বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের অন্যতম ছিলেন নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর অভিষেক হয়। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে জনপ্রিয়তা পান তিনি। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে পরিচিত মুখ ছিলেন নাসিমা খান। সর্বশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় তাঁকে দেখা যায়।



ফেসবুক কর্নার