October 12, 2026, 9:30 am
শিরোনাম :
২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, পাঁচ ধাপে শেষ মে মাসে বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রী আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভে আটক, পুলিশি হেনস্তার অভিযোগ আমিরের ভাইঝির ফিরোজ তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপির ছেলে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার বন্ধ থাকবে এলপিজি বিক্রি ১৫ বছর পর ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার ২’ ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর কারণ অপুর জন্মদিনে নিউইয়র্কে সেরা অভিনেতার পুরস্কার শাকিবের

ফিরোজ তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপির ছেলে

অভয়নগর প্রতিবেদক

 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার ওরফে পলাশ হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে বরিশালের সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন ফিরোজ তালুকদার ওরফে পলাশ। পরে চিকিৎসাধীন অবস্থায় মিরপুরের আলোক হাসপাতালে মারা যান তিনি। ফিরোজ রংপুর কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ২০২৪ সালের ২৫ আগস্ট হত্যা মামলা দায়ের করেন।



ফেসবুক কর্নার