
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পাঁচ ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচন শেষ হবে ২৭ মে। সোমবার (১২ অক্টোবর) বৈঠক শেষে নির্বাচনের এ সূচি ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। এরপর তৃতীয় ধাপের ভোট হবে ২৯ এপ্রিল এবং চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে ১৩ মে।
সূচি অনুযায়ী, পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ মে। এর মধ্য দিয়ে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হবে।