October 12, 2026, 9:44 am
শিরোনাম :
২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, পাঁচ ধাপে শেষ মে মাসে বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রী আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভে আটক, পুলিশি হেনস্তার অভিযোগ আমিরের ভাইঝির ফিরোজ তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপির ছেলে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার বন্ধ থাকবে এলপিজি বিক্রি ১৫ বছর পর ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার ২’ ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর কারণ অপুর জন্মদিনে নিউইয়র্কে সেরা অভিনেতার পুরস্কার শাকিবের

বিক্ষোভে আটক, পুলিশি হেনস্তার অভিযোগ আমিরের ভাইঝির

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভে অংশ নিয়ে সাময়িকভাবে আটক হয়েছিলেন বলিউড তারকা আমির খানের ভাইঝি জায়ন মারি, ভাগ্নে ও অভিনেতা ইমরান খান এবং লেখা ওয়াশিংটন। গত শনিবার সিজেপি আয়োজিত ওই বিক্ষোভের সময় তাঁদের আটক করে মুম্বাই পুলিশ। পরে ওই রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জায়ন মারি। সেখানে হাত, আঙুল ও পায়ে আঘাতের চিহ্ন দেখিয়ে পুলিশের পদক্ষেপ নিয়ে অভিযোগ তোলেন তিনি। ভিডিওতে জায়ন বলেন, ‘আমাদের এতটাও ভয় দেখাবেন না যাতে মন থেকে প্রথমত ভয় শব্দটাই চিরতরে মুছে যায়!’ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ইন্টারনেটে সত্যিটা প্রকাশ পাচ্ছে।’ এর আগে শনিবার পুলিশ ভ্যানের ভেতর থেকে একটি ছবি পোস্ট করে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখেছিলেন তিনি।

অন্যদিকে লেখা ওয়াশিংটন এক ভিডিওতে অভিযোগ করেন, পুলিশ তাঁদের কোনো যানবাহনে উঠতে দিচ্ছে না। ফলে রাস্তায় হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে তাঁদের। আটক অবস্থায় পুলিশ ভ্যানের ভেতরে কিছুটা রসিকতাও করেন তারকারা। জায়ন মারি ইমরান খানকে জিজ্ঞেস করেন, তিনি জীবনে কখনো জেলে গিয়েছেন কি না। জবাবে ইমরান হাসতে হাসতে বলেন, পরিস্থিতি যা, তাতে এখন জেলে যাওয়ারও সুযোগ তৈরি হচ্ছে।



ফেসবুক কর্নার