October 10, 2026, 3:37 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা

অভয়নগর প্রতিবেদক

জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চার দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। কৃষ্ণকলির মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১০ অক্টোবর) আরেকটি পরীক্ষা করা হবে। এতে প্লাটিলেটের মাত্রা অনেক কমে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।
২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটির মাধ্যমে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পান তিনি। গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এ গানের জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান কৃষ্ণকলি।



ফেসবুক কর্নার