October 10, 2026, 12:28 pm
শিরোনাম :
ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের

বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির

অভয়নগর প্রতিবেদক

ভারতের দিল্লির যন্তর মন্তরে বিরোধীদের বিক্ষোভের মধ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন। শনিবার (১০ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বিদেশি শক্তির ইন্ধনে বিরোধীরা দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তাঁর ভাষ্য, ভারতের প্রায় ১৪০ কোটি মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। এর মধ্যেই দেশকে অস্থিতিশীল করার জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
বিরোধীদের দুটি গোষ্ঠীতে ভাগ করে নিতিন নবীন একটির নেতৃত্বে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও ‘ইন্ডি অ্যালায়েন্স’-এর কথা উল্লেখ করেন। অন্য গোষ্ঠীর সঙ্গে তিনি দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহযোগী এবং ককোরোচ জনতা পার্টিকে (সিজেপি) যুক্ত করেন। বিরোধীদের বিভিন্ন কর্মকাণ্ডকে ‘অরাজকতার প্রতিযোগিতা’ আখ্যা দিয়ে তিনি বলেন, কারা বেশি অস্থিরতা সৃষ্টি করতে পারে, তা নিয়ে বিরোধীরা যেন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। তবে তাদের এই প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার