October 10, 2026, 11:52 am
শিরোনাম :
বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

অভয়নগর প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় রানওয়ে বন্ধ করা হয়। ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর বিকেল ৩টা ৪০ মিনিট থেকে আবার বিমান চলাচল শুরু হয় বলে বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকায় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষা করে। রানওয়ে খুলে দেওয়ার পর প্রথমে ওই ফ্লাইটটি অবতরণ করে। এরপর একে একে অন্যান্য ফ্লাইটের অবতরণ শুরু হয়। এর আগে ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পেছনের চাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জরুরি অবতরণের পরিস্থিতি তৈরি হয়।



ফেসবুক কর্নার