October 10, 2026, 12:09 pm
শিরোনাম :
বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের

অভয়নগর প্রতিবেদক

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নিতে আসা আন্দোলনকারীদের ব্যাপকভাবে আটকের ঘটনায় ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের সমালোচনা করেছে আম আদমি পার্টি (আপ)। শুক্রবার (১০ অক্টোবর) প্রকাশিত *দ্য হিন্দু*র এক প্রতিবেদনে বলা হয়েছে, আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল পরিস্থিতিকে জরুরি অবস্থার চেয়েও করুণ বলে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, ভারতে বর্তমানে একনায়কতন্ত্র চলছে এবং আন্দোলনকারীদের গ্রেপ্তার সরকারের ভীতির বহিঃপ্রকাশ।
কেজরিওয়াল আরও অভিযোগ করেন, নির্বাচনে কারচুপি করে জয়ী হওয়ার পর নিজেদের জালিয়াতি আড়াল করতে নরেন্দ্র মোদি গণতন্ত্র ধ্বংস করছেন। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও মোদির পদত্যাগ দাবি করেন তিনি। আপ বিধায়ক গোপাল রাই এবং দিল্লি রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজও সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনারকে রক্ষা করতে দেশজুড়ে ‘কালো জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। তাঁদের দাবি, দিল্লিকে ক্যান্টনমেন্টে পরিণত করেও তরুণদের আন্দোলন দমন করা যাবে না।



ফেসবুক কর্নার