October 10, 2026, 9:34 am
শিরোনাম :
অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল

অভয়নগর প্রতিবেদক

চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেন। এবার ছাদের বাগানবিলাস ফুলের পাশে বসে আকাশের উজ্জ্বল চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলো নিজের টাইমলাইনে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্‌ক্তি—‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’। শরতের স্নিগ্ধ আবহে পরীমনির এমন ছবি নজর কেড়েছে ভক্তদের।
তবে ছবিতে চাঁদের উপস্থিতি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। কারণ, প্রতিবেদন প্রকাশের সময় বাংলাদেশে অমাবস্যা চলছিল বলে উল্লেখ করা হয়েছে। ফলে আকাশে পূর্ণ চাঁদের ছবি দেখে অনেকে মন্তব্যের ঘরে বিস্ময় প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘এখন তো অমাবস্যা!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না।’
চাঁদের পাশাপাশি পরীমনির সৌন্দর্য নিয়েও মন্তব্য করেছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি।’ আরেকজনের মন্তব্য, ‘পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি।’ ধারণা করা হচ্ছে, ছবিগুলো কয়েক দিন আগে পূর্ণিমার সময় তোলা। তবে ছবিগুলো কবে তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।



ফেসবুক কর্নার