October 10, 2026, 7:36 am
শিরোনাম :
দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যার রহস্য উদ্‌ঘাটন ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ঢাকার বাসে প্রতিদিন ৫২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী। 

জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর

অভয়নগর প্রতিবেদক

জামায়াত জাতীয় ও জনগণের স্বার্থের পরিবর্তে দলীয় স্বার্থে রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘কমল কুঁড়ি’ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ১৯৭১, ১৯৮৬ ও ২০২৪ সালেও জামায়াত রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে।
মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, অপরাধের মাত্রা বিবেচনা না করে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। এ সময় রেমিট্যান্স বন্ধের আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, প্রবাসী আয় দেশের উন্নয়ন ও জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের উন্নয়ন ব্যাহত করতে পারে। এমন হুমকি দিয়ে কী ধরনের রাজনীতি করা হচ্ছে, সে প্রশ্নও তোলেন তিনি।



ফেসবুক কর্নার